প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার উপজেলা টেকনাফে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আহত সাংবাদিক জামাল উদ্দিনকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তারা সাংবাদিক জামালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় আহত সাংবাদিক জামাল তার উপর পৈশাচিক হামলার বর্ণনা দেন। নেতৃবৃন্দ হামলার ঘটনা শুনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নেতৃবৃন্দরা বলেন- গণমাধ্যমকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই দেশের সাংবাদিকদের স্বার্থে সুরক্ষা আইনের পাশাপাশি তালিকা প্রণয়ন করাও জরুরী বলে দাবী করেন। অবিলম্বে সরকারকে এ উদ্যোগ গ্রহন করতে আহবানও জানান।
