জসিম উদ্দিন কিশোরের সাংবাদিকতায় ৪০ বছর

কক্সবাজার জেলার সংবাদপত্র ও প্রকাশনা জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। জসিম উদ্দিন কিশোর-এর সাংবাদিকতায় ৪০ বছত পূর্ণ হয়েছে। এই দীর্ঘ পথচলায় অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি কক্সবাজারে গণমাধ্যমের বিকাশে তাঁর অবদান অবিস্মরণীয়।

 

১৯৮৬ সালে ঢাকার ১২৫ থেকে লেক সার্কাস কলাবাগান থেকে প্রকাশিত সাপ্তাহিক জীবনের আলো পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন জসিম উদ্দিন কিশোর। পরে দৈনিক দেশ, দৈনিক জনতা, দৈনিক মিল্লাত, দৈনিক দিনকাল, দৈনিক খবর, দৈনিক নবযুগ, দৈনিক সবুজবাংলা, দৈনিক সোনালী বার্তা, দৈনিক রূপালী, বর্তমান দিনকাল, আজকের বিচিত্রা, আপজন, সোনারতরী, সুগন্ধা, আজকের সূর্যোদয় ও সূর্যোদয়সহ বিভিন্ন পত্রিকায় স্থানীয় প্রতিনিধি, ঢাকা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট হিসেবে কা জ করেন।

 

১৯৯৭ সালে তিনি সম্পূর্ণ রঙিন ‘পাক্ষিক মেহেদী’ পত্রিকা নিয়মিত প্রকাশ শুরু করেন। তিনি কক্সবাজার জেলার সংবাদপত্র প্রকাশনার ইতিহাসকে বেশ সমৃদ্ধ করেন। বর্তমানে তাঁর সম্পাদনা ও প্রকাশনায় কক্সবাজার থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে ‘দৈনিক মেহেদী’। পত্রিকাটি মিডিয়াভুক্ত এবং এর প্রকাশনা ৩১ বছর ধরে চলমান।

 

দৈনিক মেহেদী পত্রিকায় প্রকাশিত ‘প্রধানমন্ত্রীর কাছে কিশোর দাদার চিঠি’ শিরোনামের জনপ্রিয় কলামের সুবাদে এলাকায় তিনি ‘কিশোর দাদা’ নামে পরিচিতি পান। তিনি দৈনিক রূপসী গ্রাম ও দৈনিক গণসংযোগ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। তাঁর মেহেদী প্রকাশনী সংস্থাও রয়েছে। তাঁর প্রকাশনা সংস্থা থেকে নিয়মিত বিভিন্ন বই প্রকাশ হচ্ছে।

 

সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি কক্সবাজার প্রেসক্লাবের সদস্য এবং একসময় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসক্লাবের সদস্য হিসেবে তাঁর ৩৪ বছর অতিক্রান্ত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

তাঁর হাতেখড়ি অসংখ্য সাংবাদকর্মী বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত আছেন। তিনি বিভিন্ন দেশের আমন্ত্রণে বহু দেশ ভ্রমণ করেন। ১৯৯৯ সালে চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।

 

নিরহংকার, সদালাপী, সৎ ও প্রচারবিমুখ ব্যক্তি হিসেবে পরিচিত জসিম উদ্দিন কিশোর নিজের কাজের প্রচারের চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেন। চকরিয়া পৌরসভার চরপাড়া গ্রামে তাঁর জন্ম। তাঁর বাবা শহীদ আব্দুল গণি এবং মা হাবিবা খাতুন। বর্তমানে তিনি চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোডস্থ এ.জি. মঞ্জিলে স্থায়ীভাবে বসবাস করছেন।

লেখক –

মো: মিজবাহ উদ্দীন ইবাদ

ল’ ডিপার্টমেন্ট

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *