সংবাদ বিজ্ঞপ্তি:

উদ্বোধন করা হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কক্সবাজার শাখা অফিস। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়স্থ ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ২য় তলায় দোয়া মাহফিল শেষে ফিতা কেটে এ অফিসের উদ্বোধন করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।

পরে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ইউনিয়ন ইন্স্যুরেন্সের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসমত আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পরিচালক নুরুদ্দিন আহমেদ, শাহজাহান, ব্যারিষ্টার মাসফিকুর রহমান, বিবি ওয়াজেদা, নাসরিন সুলতানা, অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক মনির উদ্দিন, কোম্পানী সচিব শাফকাত মওলা, গণসংযোগ বিভাগের প্রধান আশরাফুল হক ঝন্টু ও কক্সবাজার শাখা প্রধান মো: আয়াছ রনিসহ কোম্পানির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *