নিজস্ব প্রতিবেদক:

জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক মেহেদী পরিবার। শনিবার (২৮ মার্চ) সকালে হৃদরোগে তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া।

সাংবাদিক এইচ এম এরশাদ ছিলেন স্রোতের বিপরীতে দাঁড়ানো এক অদম্য মানুষ। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজের বিশ্বাসে অটল থাকা, আপোষহীন অবস্থান এবং বজ্রকণ্ঠ প্রতিবাদ ছিল তাঁর ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন জেদি, তেজী ও নির্ভীক এক কণ্ঠস্বর। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি; বরং নিজস্ব পথ তৈরি করে এগিয়ে গেছেন দৃঢ়ভাবে।

পেশাগত জীবনে তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক পূর্বকোণের কক্সবাজার অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মদক্ষতা, সাহসী প্রতিবেদন ও নৈতিক অবস্থান সহকর্মীদের মাঝে তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

দৈনিক মেহেদী পরিবারের পক্ষে নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এক শোকবার্তায় বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে এক আপোষহীন কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ মরহুমকে বেহেশত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”

সাংবাদিক এইচ এম এরশাদের মৃত্যুতে বিভিন্ন মহলেও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *