সংবাদদাতা:

কক্সবাজার জেলায় এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২৫১ নাম্বার পেয়ে জেলায় প্রথম হলো কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিহা নওরিন।

সোমবার ১০ আগস্ট প্রকাশিত এসএসসির ফলাফলে এই তথ্য জানা গেছে।

নওরিনের বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে। তার বাবা মুনির উদ্দিন আহম্মদ, শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা শাহিদা আক্তার, মাঝির কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষাজীবনের শুরু থেকেই নাবিহা নওরিন অত্যন্ত মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট গার্ল হিসেবেও তার সুনাম রয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও অসাধারণ কৃতিত্বের সঙ্গে ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।

নাবিহার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মামা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম।

নাবিহা নওরিনের এই অসাধারণ সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার ভবিষ্যৎ জীবন আরও সাফল্যমণ্ডিত হোক-এই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *