স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পরিবেশ বান্ধব পরিবেশে পবিত্র মাহে রমদানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া, মিলাদ, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ, ২৪ রমদান) বিকেলে শহরের ঝাউতলা ডিপিএইচই ওয়াশ ট্রেনিং সেন্টার হলরুমে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাফেজ আনোয়ার হোসেন কোরান তেলোয়াত, দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।

এতে অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন- অধ্যক্ষ কে থিং অং, এডভোকেট সিরাজুল হক, এডভোকেট আবু মুছা, মৌলানা আজিজুল হক, কোষ্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর, কন্ট্রাকটার মোঃ আবদুল্লাহ ও জেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আওয়াল, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, জাতীয় দৈনিক সময়কালের জেলা প্রতিনিধি ইব্রাহীম খলিল মামুন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জরিপ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক দেশ বিদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার নাথ, দৈনিক রুপালী সৈকতের নির্বাহী সম্পাদক শেখ সেলিম, দৈনিক মেহেদী পত্রিকার এসাইনমেন্ট এডিটর শাহীন মাহমুদ রাসেল, দৈনিক কক্সবাজার পত্রিকার ম্যানেজার রেজাউল করিম, প্রেসক্লাবের সহসভাপতি আবদু রাজ্জাক, আয়াছ রবি, কামরুন্নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী সিকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, কবি ও সাংবাদিক জসিমউদদীন, শামসুল আলম শ্রাবন, দৈনিক মেহেদী পত্রিকার চীফ রিপোর্টার মো: মনছুর আলম চৌধুরী, মোহাম্মদ আমিন উল্লাহ, জাহেদ হোসেন, সরওয়ার কামাল খন্দকার, কায়ছার হামিদ, মোহাম্মদ ইউচুপ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সোহেল ও রমজান আলী প্রমুখ্য।
তাছাড়াও আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তিবর্গরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- পবিত্র রমদান মাস সংযম, আVisualত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এ সময় তারা সমাজে সত্য, ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা ইফতার ও নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
