আমিনুল ইসলাম বাহার,পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে থেকে খাবার বিতরণ করেছে এড.রাশেদুল কবির।
(৩০ জুলাই) শুক্রবার উপজেলার গোঁয়াখালী,বটতলীয়া পাড়া,টেক পাড়া,বাংলা পাড়া, হরিণাপাড়ি, বাইম্যাখালী, সহ বিভিন্ন এলাকার প্রায় ৭০০ পরিবারের মাঝে রাতের খাবার বিতরণ করেন।
এড.রাশেদুল কবির বলেন,
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা জনাব আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর নির্দেশনায় তরুণ আইনজীবী এডভোকেট রাশেদুল কবিরের উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মাঝে রাতের খাবার বিতরন করা হয়। কোন জায়গায় নৌকা নিয়ে আবার কোন জায়গায় পায়ে হেঁটে বন্যাকবলিত মানুষের বাড়িতে গিয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা করেছি। আমাদের দলের মান্যবর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী করোনা আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় বন্যাকবলিত এলাকায় আসতে না পারায় উনার নির্দেশনা অনুযায়ী আমি তৎক্ষনাৎ উদ্যোগ নিয়ে আমার এলাকাবাসীকে সাথে নিয়ে ৭০০ শত বন্যা কবলিত অসহায় পরিবারের জন্য খাবারের ব্যবস্হা করি।
আগামীতে ও তিনি পেকুয়ার অসহায় মানুষদের পাশে থাকবে বলে জানান।
