মৎস্য শ্রমিকের প্রতি সকল বৈষম্য বন্ধ করতে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি

প্রেস বিজ্ঞপ্তি:
মৎস্য শ্রমিকের প্রতি সকল বৈষম্য বন্ধ করতে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলেদের জীবন মান উন্নয়ন, নিরাপত্তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সকল মৎস্যজীবী ও জেলে এবং মাঝি ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
বুধবার (০৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের পৌরসভার ২নং ওয়ার্ডস্থ এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল মিলনায়তনে কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সাধারণ সভায় বক্তারা এ-সব বলেন।

কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ, জাতীয় মৎস্যজীবী সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আবছার কামাল, লোড আনলোড মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক, কক্সবাজার জেলা ফিসিং বোট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর ও আরও বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা।

সংগঠনের দুইজন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের মধ্যে দিয়ে, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দরা।
সাধারণ সভায় নেতৃবৃন্দের মতে সিদ্ধান্ত গৃহীত হয় যে- দুইজন সদস্যের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য অনুদান প্রদান করার সিদ্ধান্ত হয়। সভায় কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের বার্ষিক আয় ব্যয়ের হিসাবও চূড়ান্ত অনুদান করা হয়।
