ফিরে পেতে মায়ের আকুল আবেদন
কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডস্থ পাহাড়তলী এলাকার বাসিন্দা তাসমিন আক্তার (১৮) নিখোঁজের দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে ফিরে পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন অসহায় বাবা-মা। কিন্তু এখনো তারা জানতে পারেননি তাদের আদরের মেয়ে তাসমিন কোথায় আছে, কেমন আছে।
পরিবার সূত্রে জানা যায়- মানসিক ভারসাম্যহীন তাসমিন আক্তার গত ২০২৪ সালের ২১শে মে দুপুর আনুমানিক ২টার দিকে কক্সবাজার পৌরসভার ০৭নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকার নিজ বাড়ির সামনে থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মেয়েকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা কুলসুমা বেগম। প্রতিদিনই মেয়ের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। তাঁকে ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসন ও পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবুও তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে ফিরে পেতে বারংবার সকলের সহযোগিতা ও সাহায্য কামনা করেন তার মা-বাবা।
নিখোঁজের পরিচয়- নাম: তাসমিন আক্তার (১৮) পিতা: মোসতাক, মাতা: কুলসুমা বেগম, ঠিকানা: পাহাড়তলী, ০৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার, (গায়ের রং: ফর্সা) উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি, ভাষা: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় পরনে ছিল: কালো ও হলুদ রঙের থ্রি-পিস।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাসমিন আক্তারের সন্ধান পেয়ে বা দেখে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
নিবেদক
কুলসুমা বেগম
যোগাযোগ: ০১৬২১-৮৫৮৩৯১.
